বালিয়াকান্দিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটসহ মালামাল চুরি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকতেও রহস্যজনকভাবে গত ২৮ আগস্ট রাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালা কেটে ১০টি ল্যাপটপসহ মাইক্রোওয়েভ ক্যামেরা ও রাউটার চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল মান্নান জানান, তিনি সারারাত স্কুল পাহারা দিয়ে রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে স্কুলের মাঠ থেকে দোতলার কম্পিউটার রুমের দিকে তাকিয়ে দেখেন দরজা খোলা। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক আতাউর রহমানকে জানান। চুরির বিষয়টি জানার সাথে সাথেই বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যলয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দীনকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক বালিয়াকান্দি থানায় খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান একটি টিমসহ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুর কার্যালয় পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিন জানান, তালা কেটে বিদ্যালয়ে মোট ১৭টি ল্যাপটপের মধ্যে ১০টি ল্যাপটপ, ১টি রাউটার ও ১টি মাইক্রোওয়েভ ক্যামেরা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে নৈশ প্রহরী দায়িত্বরত থাকা অবস্থায় এ চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি