ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ পরিদর্শনে এনডিসি'র দেশি-বিদেশি ৮৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং এনডিসি'র ঊর্ধ্বতন ১০ জন ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এ অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত