মানিকগঞ্জে অনিবন্ধিত ৯টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
স্বাস্থ্য বিভাগের দুই দিনের অভিযানে মানিকগঞ্জের সিংগাইরে অনিবন্ধিত ৯টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু করে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুজহাত নওরীন আমিন অভিযান চালিয়ে এসমস্ত অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, মানিকনগর ডায়াগনস্টিক, ইব্রাহিম মেমোরিয়াল ডায়াগনস্টিক, অমি ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, সায়মা ডায়াগনস্টিক সেন্টার, নিউ মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আলফা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও কেরামত আলী মোমোরিয়াল ও ডায়াগনস্টিক সেন্টার।ডা. নুজহাত নওরীন আমিন জানান, সিংগাইর উপজেলায় বেসরকারি ২৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই দিনের অভিযানে ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও জানান, কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন করা নেই, সেগুলোকে নবায়ন করতে বলা হয়েছে।
অনিবন্ধিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied