ইরাকে বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ দূতাবাসের
ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতার মধ্যে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইরাকের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই অনুরোধ জানানো হয়।
দূতাবাস প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানকারী সকল বাংলাদেশিকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা যেন যে কোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে পারে সেজন্য হটলাইন নম্বরও চালু করা হয়। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়।
হটলাইন নম্বরগুলো হলো- ০৭৮২৭৮৮৩৬৮০, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৭২৯০০৪০১০।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন