ডি গ্র্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ইনজুরি এবং তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার মতো বিষয়গুলোর কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
নিউ জিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ডি গ্র্যান্ডহোম বলেন, ‘আমি মানছি আমার আর বয়স কমছে না এবং ট্রেনিংও অনেক কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে ইনজুরির কারণে। আমার পরিবারও বড় হচ্ছে এবং বোঝার চেষ্টা করছি ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ দেখতে কেমন হবে। গত কয়েক সপ্তাহ ধরে এসব বিষয় আমার মনে ঘুরঘুর করছিল।’
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ডি গ্র্যান্ডহোমের। মাত্র ১০ বছরেই শেষ করে দিলেন। তিনি বলেন, ‘২০১২ সালে অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপের জন্য খেলার সুযোগ পাওয়ায় আমি যথেষ্ট ভাগ্যবান। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত, কিন্তু আমি মনে করি শেষ করার এটাই সঠিক সময়।’
২০১২ সালে অকল্যান্ডে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ডি গ্র্যান্ডহোম। জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট হয়ে থাকলো তার আন্তর্জাতিক শেষ ম্যাচ। ২৯ টেস্টে ৪৯ উইকেট নেন তিনি এবং দুটি সেঞ্চুরি ও আট হাফ সেঞ্চুরিতে রান ১৪৩২। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলেও ছিলেন তিনি।
৪৫ ওয়ানডে খেলে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার ৩০ উইকেট নেন এবং করেন ৭৪২ রান। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ দলে ছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ