বর্ধিত মেয়াদেই শেষ হবে আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ
যশোর-চুকনগর ভায়া কেশবপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ ইতোমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে । বর্ধিত মেয়াদের ৪মাস আগেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে আশা করেছেন সড়ক ও জনপথ বিভাগ। সরকারের নিজস্ব অর্থে ৩৬৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার রাস্তা ১০.৩ মিটার চওড়া করে এবং ১১ কিলোমিটার রাস্তা বন্যা মুক্ত করতে উচু করা সহ রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় ড্রেন ও ফুটপাত রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রাস্তার নির্মাণ কাজ চলছে।
যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী আবুলকালাম আজাদ জানান, ২০ সালের জুনে শুরু হওয়া সড়কের নির্মাণ কাজ বিভিন্ন কারনে বিলম্বিত হয়। বিশেষ করে করোনা মহামারি ও রাস্তার নির্মাণ সামগ্রীর দুষ্প্রাপ্য বিদেশ থেকে পাথর না আসাসহ বিভিন্ন কারনে মাঝ পথে এসে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে জনসাধারণ কে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পর যোগাযোগ মন্ত্রণালয় আগামী ২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারীর কারনে বর্তমান দ্রুত গতিতে রাস্তার কাজ এগিয়ে চলেছে। রাস্তার কাজ শেষ হলে এ অঞ্চালের প্রায় ২০ লাখ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে উপকার ভোগ করবেন। মন্ত্রণালয়ের সমিক্ষা অনুযায়ী এ অঞ্চলের মানুষের পণ্য পরিবহণ খরচ কমে আসবে, সড়ক প্রশস্ত কারনের কারনে সড়ক দূর্ঘটনা কমে আসবে, সড়ক ব্যবহার কারিদের সময় সাশ্রয় হবে, এ এলাকার পর্যটন খাতের বিকাশ ঘটবে। বিশেষ করে, কেশবপুরের সাগরদাঁড়ির মধূ পল্লী এবং মনিরামপুরের রাজগঞ্জের ভাসমান সেতু তে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। কাজের মান নিয়ে ব্যাপক অভিযোগ থাকার পরও নির্বাহি প্রকৌশলী আরো দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগের সঠিক ভাবে দ্বায়ীত্ব পালন করাই সরকারের প্রায় ১০ কোটি টাকা সাশ্রয় হবে। যা অন্য প্রকল্পের মডেল হবে।
কেশবপুর শহরের বাসিন্দা এডভোকেট মফিজুর রহমান বলেন, সড়কের মূল ডিজাইন কে পাশ কাটিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে, বিশেষ করে কেশবপুরে শহরে প্রবেশ মুখের ব্রিজ টি মূল নকশা মানা হয়নি। যে কারনে ঐ এলাকা দূর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হবে। রাস্তার কাজ সম্পন্ন হওয়ার আগেই সড়ক দূর্ঘটনায় ৩ জনের প্রাণ গেছে। জমি অধিগ্রহণ করার কথা থাকলেও আজ পর্যন্ত কোনো জমির মালিক তাদের ক্ষতিপূরন পাইনি।
অপর দিকে, সড়কের মনিরামপুর পৌরশহরের আংশিক অংশ প্রশস্ত করন না করতে পারাই সড়কের সুফল প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা সুজনের সভাপতি প্রভাষক আব্বাস উদ্দিন বলেন, মনিরামপুর পৌরশহরের জামে মসজিদ থেকে ২৫০ মিটার রাস্তার দুপাশের কিছু ব্যবসায়ী ও জমির মালিক তাদের প্রভাব বিস্তর করে সড়কের প্রশস্ত করনে বাধাগ্রস্থ করাই সড়ক ও জনপথ বিভাগ ঐ অংশ সংকীর্ণ রেখেই রাস্তার কাজ শেষ করাই ঐ অংশে দূর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগীতা পেলে অল্প অর্থ ব্যয়ে জমি অধিগ্রহণ করে রাস্তার ডিজাইন অনুযায়ী কাজ শেষ করলে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হলে প্রকৃত সুফল ভোগ করতে পারবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান