ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

‘শেরশাহ’ ও ‘সরদার উদম’-র, সেরা অভিনয়শিল্পী রণবীর-কৃতি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১২:১৮
সেরা অভিনয়শিল্পী হয়েছেন রণবীর ও কৃতি (ডানে)। স্বামী রণবীর পুরস্কার গ্রহণের সময় মঞ্চে ছিলেন দীপিকা
সেরা অভিনয়শিল্পী হয়েছেন রণবীর ও কৃতি (ডানে)। স্বামী রণবীর পুরস্কার গ্রহণের সময় মঞ্চে ছিলেন দীপিকা

৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২- এর আসরে বাজিমাত করেছে ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলো। এবারের আসরের বেশিরভাগ পুরস্কারই ঘরে তুলেছে এই তিনটি ছবি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে শেরশাহ। ছবিটিতে গান গেয়ে গেয়ে সেরা  গায়িকা ও গায়কের পুরস্কার পেয়েছেন আসিস কৌর ( রাতাঁ লম্বিয়া) ও বি প্রাক (মন ভরেয়া ২.০)। সেরা সম্পাদনা ও সেরা অ্যাকশন বিভাগেও পুরস্কার জিতেছে শেরশাহ।

এবারের আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিংহ (এইটি থ্রি), কৃতী শ্যানন (মিমি)। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান। মিমি ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাই তামহাকর। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সুভাষ ঘাইকে।
সমালোচকদের বিচারে সেরা ছবি ‘সর্দার উধম’। সেরা আবহ সঙ্গীত, সেরা পোশাক, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা ভিএফএক্স, সেরা স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার পেয়েছে ছবিটি।

সেরা গল্প ও সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে 'চণ্ডীগড় করে আশিকি' (অভিষেক কাপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে)। ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার। 

সেরা অভিষেক (অভিনেতা) - '৯৯ সংস'-এর জন্য এহান ভট্ট ও সেরা অভিষেক (অভিনেত্রী) - 'বান্টি অউর বাবলি ২' ছবির জন্য শর্বরী বাগ। সেরা ডেবিউ (পরিচালক) - 'রামপ্রসাদ কি তেহরভি' ছবির জন্য সীমা পাহওয়া। সেরা লিরিক্স - '৮৩' ছবির 'লেহরা দো' গানের ডন্য কৌসর মুনির। সেরা কোরিওগ্রাফি - 'আতরঙ্গি রে' ছবির 'চকা চক' গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়। 

 

প্রীতি / প্রীতি

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের