ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীর মাথা ফাটালেন চালক-হেলপার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১২:৪৮

রাজধানীতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চালক-হেলপার মিলে মাথা ফাটিয়েন এক যাত্রীর। আহত ওই যাত্রীর নাম মো. শহীদ (৩৩)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচারী। বুধবার (৩১ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানার পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, আহত শহীদ যাত্রাবাড়ী এলাকা থেকে নগর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। তার গন্তব্য ছিল শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। পরে ভাড়া নিয়ে ওই বাসের হেলপার ও চালকের সঙ্গে চলন্ত অবস্থায় কথা কাটাকাটি হয়। এ কারণে তাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে না নামিয়ে শাহবাগ মোড়ে নিয়ে মারধর ও মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।

শাহবাগ থানার (এসআই) মো. জব্বর জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটিকে জব্দ এবং হেলপার ইব্রাহিম পুলিশ হেফাজতে আছে। এর বেশি জানাতে পারেননি তিনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, নগর পরিবহনের চালক ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যাত্রীকে মারধর করলে তার মাথা ফেটে যায়। 

প্রীতি / প্রীতি

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান