ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কক্সবাজারে ফয়সাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১২:৫৪

কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা করার সময় আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার পুত্র রেজাউল করিম প্রকাশ বুইল্ল্যানির ছেলে (২০), মৃত আমান উল্লাহর পুত্র নুরুল হক (২২), মৃত অছিউর রহমানের পুত্র রমজান আলী (২৪) এবং মোঃ ইসহাকের পুত্র রুবেল (২০)।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার নুরুল আবছারের পুত্র শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার পুত্র মনি আলম (১৯)। 

প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মোঃ নুরুল আনোয়ার এর ছেলে জিয়া উদ্দিন ফয়সাল তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতো। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৭ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জিয়া উদ্দিন ফয়সাল এর উপর সশস্ত্র হামলা চালালে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জিয়া উদ্দিন ফয়সালকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় জিয়া উদ্দিন ফয়সাল এর পিতা মোঃ নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার কক্সবাজার সদর মডেল থানার মামলা নম্বর ৬২/২০১৭।  জিআর মামলা নম্বর ৪০৬/২০১৭। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী এ্যাডভোকেট ফরিদুল আলম জানান, এ হত্যা মামলাটি তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা (আইও), কক্সবাজার সদর মডেল থানার তৎকালীন এসআই কুতুব উদ্দিন খান ২০১৭ সালের ৪ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি ২০১৮ সালের ১ মার্চ চার্জ (অভিযোগ) গঠন করা হয়।

চার্জশীটে এজাহারের ৯ জন আসামীর মধ্যে ৬ জনকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্থ করে। এবং অবশিষ্ট ৩ জন আসামীকে প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে মামলার দায় হতে বাদ দিতে তদন্তকারী কর্মকর্তা (আইও) আদালতে প্রার্থনা করেন।

মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে সাক্ষীদের জেরা, ময়নাতদন্ত রিপোর্ট, সুরতহাল প্রতিবেদন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে দন্ডপ্রাপ্ত আসামীদের ফৌজদারী দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার উপরোক্ত সাজা প্রদান করেন।

রায়ের বিষয়ে পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, রাষ্ট্র পক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শন সহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন। এ রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা। 

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার

গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

‎হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের

জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন