ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অর্থ আত্মসাতের দায়ে ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১:৫০

 ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪ ব্যবসায়ী ৭ ব্যাংকার মিলে ভাগ বাটোয়ারা করে আত্মসাত করার প্রমান পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার (২৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদি হয়ে অভিযুক্ত ওই ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 
মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ সাদাত জানান ৪ ব্যবসায়ী ও ৭ ব্যাংকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিবাদীরা হলেন চট্টগ্রামের কোতোয়ালী থানার এসবি অটো ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পেচু মিয়ার পুত্র মো. ছগীর চৌধুরী, বাকলিয়ার মেসার্স আলম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আবু আলম ও তার স্ত্রী পারভীন আক্তার, ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজেদুল ইসলাম, ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান জামালপুর জেলার বকশীগঞ্জ থানার দত্তেরচর দক্ষিণের মো. মেজবাউল হক চিশতীর পুত্র মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড ও বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার সাবেক এসভিপি শওকত ওসমান চৌধুরী, সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড ও বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার সাবেক এসইও এন্ড ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন, ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী, ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের কর্মরত একেএম শামীম, ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সিইও চৌধুরী মোস্তাক আহমেদ এবং ফারমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত ড. আতহার উদ্দিন।
মামলার এজাহারে বলা হয় তারা পরস্পরের যোগসাজসে লাভবান হওয়ার আশায় ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তির সরকারি মৌজা ও বাজারমূল্য কম থাকার পরও আগের ১৪ কোটি টাকা ঋণের বিপরীতে মাত্র ৩ মাস মেয়াদে আরও অতিরিক্ত ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। এবং ওই ঋণের মেয়াদ শেষ হওয়ার  পরেও দীর্ঘ সময় ধরে সেই ঋণ পরিশোধ না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে আত্মসাত করেছেন। ফলে তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা  হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী