ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্যর্থতার দায় নিয়ে ক্ষতি পুষিয়ে দিচ্ছেন আমির


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ২:২

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত তারকা অভিনেতা আমির খান। কিন্তু গত কয়েক বছর ধরে এই খ্যাতির সুবিচার করতে পারছেন না তিনি। এর সবচেয়ে বড় উদাহরণ সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বক্স অফিসে ভরাডুবি।

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। এরপর থেকেই দর্শক-সমালোচকদের নেতিবাচক মন্তব্য পেয়েছে এটি। এছাড়া মুক্তির আগে সিনেমাটি বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। ফলাফল বক্স অফিসে মাত্র ৬০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।

তবে প্রযোজকদের এই ক্ষতি পুষিয়ে দিচ্ছেন আমির খান। এই সিনেমার জন্য পারিশ্রমিক নেবেন না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছেন, ‘যদি আমির তার পারিশ্রমিক নিতেন তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮ স্টুডিওর ১০০ কোটি রুপির মতো লোকসান হতো। কিন্তু এই লোকসান আমির নিজের কাঁধে নিয়েছেন। এখন প্রযোজকদের লোকসান খুবই সীমিত হবে।’

আমির চাইছেন তার ব্যর্থতার বোঝা নিজেই বহন করতে। তার জন্য যেন অন্যকে ভোগান্তিতে পড়তে না হয়। সূত্রটি আরো বলেছেন, ‘আমির সিনেমাটির জন্য চার বছর সময় দিয়েছেন কিন্তু এটি থেকে এক পয়সাও আয় করতে পারেননি। এতে তার ১০০ কোটি রুপির মতো ক্ষতি হবে। কিন্তু ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষতি মেনে নিচ্ছেন আমির।’

হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। আমির খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা