নাঙ্গলকোটে ছাদের উপরে বিদ্যুতের তার, দুর্ঘটনার আশংকা
কুমিল্লার নাঙ্গলকোটের পাটোয়াার গ্রামে বাসার উপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার টানার কারণে মারাত্মক দুর্ঘটনার আশংকা করছেন বাড়ির মালিক।
অভিযোগ সূত্রে ও সরেজমিন দেখা গেছে, উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মো. খুরশিদ আলমের বসতঘরের উপর দিয়ে (বিল্ডিং) ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের নতুন লাইন টানা হয়েছে। তবে লাইনটিতে এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। বসতঘরের ছাদের উপর দিয়ে শক্তিশালী বিদ্যুৎ লাইনটি চালু হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। বসতঘরটি দোতালা করার প্রস্তুতি নিয়েও বিদ্যুৎ লাইনের জন্য করা যাচ্ছে না। গাছের খুঁটি দিয়ে নতুন এ বিদ্যুৎ লাইনটি টানা হয়েছে।
বাসার মালিক অভিযোগ করে বলেন, নকশা (ম্যাপ) অনুযায়ী এ বিদ্যুৎ খুঁটিটি বসানো হয়নি। মিয়াজী বাড়ির বিদ্যুতের খুঁটি থেকে ১৮০ ফুট নতুন বিদ্যুৎ লাইন সংযোগ দেয়ার কারণে তারা নতুন বাড়িও করতে পারছেন না। আমি খুঁটি বসাতে বাধা দিলে তারা আমার কথা শোনেননি।
রুমা বেগম বলেন, আমার বিল্ডিং ঘরটি দোতালা করার জন্য এবং জীবনের নিরাপত্তার জন্য ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনটির আমার বাসার পাশের খুঁটি থেকে সরিয়ে নিয়ে অন্য লাইন থেকে সংযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সহযোগিতা চাইছি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার