ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ভালোবাসার টানে ইন্দোনেশিয়ান তরুণী শাহজাদপুরে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৫৭

ভালোবাসার টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন এক ইন্দোনেশিয়ান তরুণী। সিতি নুরানি নামে ওই ইন্দোনেশিয়ান তরুণী ভালোবেসে বাংলাদেশি তরুণের সাথে ঘর বেঁধেছেন। সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দ। মালয়েশিয়া একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, তিন বছর পূর্বে সিতি নুরানির সাথে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়া প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের। ফেসবুকে বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মাওলানার মাধ্যমে বাংলাদেশের রীতি ও মুসলিম শরিয়াহ মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তিনি।

ভিনদেশি পুত্রবধূ পেয়ে আনোয়ারের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার পুত্রবধূ খুবই ভালো। সে আমাকে মা বলে ডাকে। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানির সাথে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি-কালচার সম্পর্কে আমার কাছ থেকে জানে। আমার পরিবার সম্পর্কে সবকিছু জেনে বাংলাদেশে আসে সিতি নুরানি। মঙ্গলবাল আমরা বাংলাদেশের রীতি অনুযায়ী শাহজাদপুরে বিবাহ রেজিস্ট্রি করেছি।

সিতি নুরানি বলেন, বাবা-মায়ের অনুমতি নিয়েই বিয়ে করেছি। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে।

এদিকে, ভিনদেশি বধূকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছেন।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন