জুড়ীতে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক এসএম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজন চন্দ্র দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক নূর আলম সাদি, জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি পশ্চিমজুড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী আমজাদ হোসেন, তৈমুছ আলী এমপি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম প্রমুখ।
একই দিন দুপুরে উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর পরিদর্শন ও সততা সংঘের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক এসএম মফিদুল ইসলাম।
এমএসএম / জামান
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied