রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী নিহত
রাজধানীর সেনানিবাসের গলফ ক্লাবের পাশের সড়কে দুর্ঘটনায় আবুল হাসেম (৪৪) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। তিনি একটি কোম্পানির পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। বুধবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে আর্মি গলফ ক্লাবের গেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আজম ভূঁইয়া জানান, ভোরে গলফ ক্লাবের মূল গেটের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো এক গাড়ির চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসেমের। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের ভাতিজা মোহাম্মদ রনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার খামারগাঁও গ্রামে। তার চাচা আবুল হাসেম ক্যান্টনমেন্ট এলাকায় একটি কোম্পানিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে খিলক্ষেত টানপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ভোরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রীতি / জামান
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি