মানিকগঞ্জে স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার
মানিকগঞ্জের হরিরামপুরে পাখি আক্তার ইভার করা যৌতুক মামলায় স্বামী সেলিম হোসেনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি সেলিম হোসেনকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করে হরিরামপুর থানা পুলিশ। সেলিম হোসেন হরিরামপুর উপজেলার দিয়াপাড় গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, সেলিম হোসেনের সাথে প্রায় ৬ বছর আগে মাদারীপুর জেলার মোল্লাকান্দি গ্রামের মৃত রেজাউল চৌকিদারের মেয়ে পাখি আক্তার ইভার (২১) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি ছেলেসন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সেলিম যৌতুকের জন্য তার স্ত্রী ইভাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। পরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ইভা সম্প্রতি মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সেলিম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তিনি আরো জানান, এরপর মাদারীপুর আদালত থেকে সেলিমের গ্রেফতারি পরোয়ানা হরিরামপুর থানায় এলে তাকে গ্রেফতার করতে মাঠে নামে হরিরামপুর থানা পুলিশ। অবশেষে গোপন সংবাদে আমরা জানতে পারি সেলিম মঙ্গলবার বিদেশ গমনের জন্য বিমানবন্দরে যায়। বিষয়টি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা সেলিমকে গ্রেফতার করে হরিরামপুর থানায় প্রেরণ করে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied