ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩১-৮-২০২২ বিকাল ৫:৯

জয়পুরহাটের আক্কেলপুরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে পৃথকভাবে জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জয়পুরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল-ফয়সালের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (দুপুরে আক্কেলপুর পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নাবা-আয়াত ডায়গনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, লাইসেন্স নবায়ন না থাকা, বিভিন্ন পরীক্ষার রেজিস্টার না থাকা, চিকিৎসক অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুটি প্রতিষ্ঠান হাসপাতাল গেটসংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার এবং ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ২ হাজারসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বলেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অনিয়ম, অব্যবস্থাপনা, চিকিৎসক অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠান সিলগালা ও পৃথকভাবে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা করা কয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ