বাজারের খাবার পরিহার, দুপুরে টিফিন নিয়ে আসতে হবে : ইউএনও রোজিনা আক্তার
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেছেন, ক্ষুধার্ত অবস্থায় কোন কিছুই মনে থাকে না, ভালো লাগে না, তাই স্কুলে আসার সময় বাড়ীতে ভাত বা রুটি খেয়ে আসতে হবে এবং দুপুরে খাবারের জন্য বাড়ী থেকে টিফিন নিয়ে আসতে হবে। আচার, আইসক্রিম, চানাচুর, ঝুলমুড়ি, কেক, বিস্কুট, চিপস, সকল প্রকার ঠান্ডা, ইত্যাদি খাওয়া যাবে না। এ গুলোতে পুষ্টিমান নেই, তাই বাজারের খাবার পরিহার করতে হবে। তিনি ৩১ আগষ্ট ২০২২ইং সিলেটের বালাগঞ্জ উপজেলা তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে, কোভিড ১৯ টিকা গ্রহন প্রচার অভিযানের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রীদের উদ্যোশে উপরোক্ত আহবান জানান।
ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায়, এডাব ও হাঙ্গার প্রজেক্ট এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কোভিড ১৯ এর টিকা গ্রহন বিষয়ক সচেতনতা মুলক প্রচারনা কার্যক্রম প্রকল্প আওতায় নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কাসেম আখন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, আলী আমজাদ ভুইয়া, ভৈরব চন্দ্রনাথ, রহিমা খাতুন, সুপর্না রানী নাথ, নাজমিন আরা তাহেরা, নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে কোভিড ১৯ এর টিকা গ্রহন এর আহবান সহ গুজব কে না, মাদক কে না, দুনীর্তি কে না, বাল্য বিয়ে কে না, বেকারাত্ব কে না, বিষয়ে আলোচনা হয়। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৪৫টি উঠান বৈঠক, ৮টি মাইকিং, সুশিল সমাজ ও ধর্মীয় নেতাদের কর্মশালা, ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ৫টি পথ নাটক সমাপ্ত হয়েছে। প্রতিটি অনুষ্টানে মাক্স, লিপলেট, পোষ্টার, ক্লাস রুটিন বিতরন করা হয়। উল্লেখ্য যে ২৯ আগষ্ট ২০২২ইং তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে, ১০ জন ছাত্রী বাড়ী থেকে টিফিন নিয়ে আসেন। ঐ দিন নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা ছাত্রীদের আহবান জানায় সকলকে টিফিন নিয়ে আসার জন্য। নিরাপদে আহবানে সাড়া দিয়ে ২ দিনের ব্যবধানে ৩১ আগষ্ট ২০২২ইং ৮০ জন ছাত্রী বাড়ী থেকে টিফিন নিয়ে আসেন এবং দোকানে খাবার বর্জন করেন। এ জন্য ৮০ জন ছাত্রী কে নিরাপদ এর পক্ষ থেকে সাবান ও দাতঁ ব্রাশ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied