ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিদ্যালয় ভবনের নিলাম স্থগিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২২ বিকাল ৬:২

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ ও যুুবলীগ নেতাকর্মীদের কারণে একটি বিদ্যালয় ভবনের নিলাম স্থগিত হয়ে গেছে। নিলাম প্রক্রিয়া চলাকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ইউএনও মো. আল আমিন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৬টি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও তেতুঁলিয়া নদীর ভাঙণের মুখে থাকা উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উম্মুক্ত নিলামে তোলার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ২০১৮ সালে বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। অত্যাধুনিক এই ভবনটি এখন তেতুঁলিয়া নদীতে বিলীন হওয়ার পথে। সম্প্রতি ওই ভবনটি মাত্র ৭ লাখ টাকা প্রাক্কলন দেখিয়ে নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। ৬টি পরিত্যক্ত ভবনের সঙ্গে বাসুদেবপাশা বিদ্যালয় ভবনটিও নিলামের জন্য নোটিস জারি করা হয়। 

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উম্মুক্ত নিলামের আয়োজন করা হয়। প্রথমে পরিত্যক্ত ৬টি ভবন নিলামে তোলার পর বিপত্তি দেখা দেয় বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। ভবনটির দাম হাঁকার সময় সরকারদলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা ছাত্রলীগ একাংশ সভাপতি হাসান মৃধা ১৩ লাখ ৪৫ হাজার টাকা দাম ডাকে।

এ সময় পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের  পিএস অরবিন্দু দাস ১৩লাখ ৫০ হাজার টাকা দাম ডাকলে শুরু হয় হট্টগোল। একপর্যায় মারধর করা হয় অরবিন্দ দাসকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে উত্তপ্ত বাক্য ব্যবহার করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। পরে বাধ্য হয়ে ইউএনও আল আমিন ভবনটির নিলাম স্থগিত ঘোষণা করেন। এরপর সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন প্রতিনিধিকে বলেন, নিলাম নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হওয়ায় স্থগিত করা হয়েছে। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা