ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঘরের মাঠে লিভারপুলের কষ্টার্জিত জয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:১১

ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। নিউক্যাসেলের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা লিভারপুলকে রক্ষা করলেন ফাবিও কারভালহো। ২-১ ব্যাবধানে জিতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। 

অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। নিউক্যাসেলকে এগিয়ে নেন অ্যালেক্সান্ডার ইসাক। লংস্টাফের বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন নিউক্যাসেলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ইসাক। ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহর বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  

ম্যাচের শেষ দিকে দেখা মিলে নাটকীয়তা। নিশ্চিত ড্র'য়ের পথে এগোনে ম্যাচ নেয় নতুন মোড়। দ্বিতীয়ার্ধের যোগ করা অষ্টম মিনিটের মাথায় লিভারপুলের জয়সূচক গোল এনে দেন বদলি নামা ফাবিও কারভালহো। কর্নার থেকে আসা বল বক্সের ভেতর সালাহর মাথা ছুঁয়ে হাওয়ায় ভাসতে থাকা বল জটলার মধ্য থেকে ডান পায়ের গতির ভলিতে জালে জড়ান পর্তুগিজ এই ফুটবলার। এতে উন্মাদনায় ভাসে অ্যানফিল্ডে থাকা সমর্থকেরা।

 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়