হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি আসামিদের
মৌলভীবাজারের কমলগঞ্জে শহিদ হত্যা মামলা তুলে নিতে বাদী ও বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মামলার আসামিরা। অব্যাহত হুমকির পাশাপাশি রাতে বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও তার পরিবাবের সদস্যরা।
কমলগঞ্জের কাঁঠালকান্দি গ্রামের হাসিদ মিয়ার ছেলে মামলার বাদী তোয়াহিদ মিয়া জানান, গত ২৮ জুন বিকেলে তার ভাই শহিদ মিয়ার ফসলি জমির রোপণকৃত ধান খাচ্ছিল প্রতিবেশী দুদু মিয়ার একটি ছাগল। তা দেখে শহিদ মিয়ার ১২ বছরের ছেলে করিম ক্ষেত থেকে ওই ছাগলটি ধরে। এ সময় ছাগলের মালিক দুদু মিয়া এসে শিশু করিমকে এলোপাতাড়ি চড়-থাপ্পর দিলে করিম সজোরে কান্না করে। ছেলের কান্নার শব্দ শুনে শহিদ এগিয়ে গিয়ে তার ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে দুদু মিয়া তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুদুর ভাই বাচ্চু মিয়া, ছেলে ফজলু আলী ও কান্তু মিয়া ঘটনাস্থলে এসে সবাই মিলে শহিদকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দুদুর হাতে থাকা বাঁশের তৈরি ছুরিকাঘাতে শহিদ মিয়া (৩৫) মাটিতে লুটিয়ে পড়লে সবাই মিলে এলোপাতাড়ি লাথি, কিল-ঘুষি মারতে থাকে। তাদের হাল্লা চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শহিদকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুদু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতে শহিদের ছোট ভাই তোয়াহিদ মিয়া বাদী হয়ে দুদু মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- বাচ্চু মিয়া, ফজলু আলী ও কান্তু মিয়া।
মামলার বাদী তোয়াহিদ বলেন, ভাই খুনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা এলাকায় ঘোরাঘুরি করছে। তারা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাতে রাজি না হওয়ায় রাতে তাদের বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। এতে তিনিসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা জানান, শহিদ খুনের অন্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাদের ধরছে না।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied