ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মঞ্চেই দীপিকাকে চুমু রণবীরের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১২:৩

ভারতের অস্কার খ্যাত ফিল্মফেয়ার পুরস্কার ৬৭তম আসর সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। ‘৮৩’ সিনেমার জন্য এই পুরস্কার পান এই অভিনেতা।১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের প্রথম শিরোপাজয় নিয়ে ‘৮৩’ নির্মাণ করেন কবীর খান। সিনেমাটিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর সিং।  

এতে রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনের স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার অন্যতম প্রযোজকও দীপিকা। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে স্ত্রীর হাত থেকেই পুরস্কার নিয়েছেন রণবীর।  

পুরস্কার নেওয়ার পর আবেগে দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। এ সময় রণবীর চুমুতে ভরিয়ে দেন দীপিকাকে। এই অভিনেতা বলেন, ‘তোমাকে শুভকামনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। ’ একটু থেমে বলেন, ‘রণবীর সিং পাওয়ার্ড বাই দীপিকা পাড়ুকোন!’ রণবীরের হাসি-ঠাট্টায় হাততালি পড়ে হলজুড়ে।

রণবীরের সিংয়ের সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জয়েশভাই জোরদার’ সিনেমা ফ্লপের তকমা পেয়েছে। তবে সেই ব্যর্থতা কিছুটা হলেও পুষিয়ে দিলো এই পুরস্কার। এদিন ফিল্মফেয়ারের মঞ্চে অর্জুন কাপুরের সঙ্গে ইপস্থাপনায় ছিলেন রণবীর সিং।

বর্তমানে রণবীরের হাতে রয়েছে রোহিত শেঠির ‘সার্কাস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ । করণ জোহরের এই সিনেমায় আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর।

অন্যদিকে দীপিকা ব্যস্ত ‘পাঠান’ সিনেমা নিয়ে। এতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পাশাপাশি প্রথমবার ঋত্বিকের নায়িকা হয়েও সামনে আসবেন এই অভিনেত্রী। শিগগিরই ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। 

প্রীতি / প্রীতি

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’