ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১২:১৭

নওগাঁর মান্দায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অপরাধে জয়দেব কুমার হাজরা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার মান্দা সদর ইউপির বৈলশিং হিন্দুপাড়া গ্রামের দ্বীপেন্দ্রনাথ হাজরার ছেলে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঘাটকৈর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এক বন্ধুর সাথে বিজ্ঞানভিত্তিক আলোচনা-সমলোচনা করেন জয়দেব। একপর্যায়ে তার বন্ধুর সাথে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন। এর একপর্যায়ে হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে গালিগালাজ  করেন। বিষয়টি পর্যায়ক্রমে বিস্তার লাভ করায় ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয়রা তাকে ঘাটকৈর বাজারে আটক করেন। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনগণের রোষানলের হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। 

এরকম ন্যক্কারজনক ঘটনার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ সকল ধর্মের অনুসারীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, জয়দেবকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬