ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ আহত ১২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১২:২২
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার খালপাড় এলাকার শহীদ তজু সড়কে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মঞ্জুর রহমান ও বাংলা নিউজের সাজিদুর রাসেল গুরুতর আহত হন। এসময় পুলিশকে উদ্দেশ্য করে বিএনপির নেতা কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় ৷ পরে বিএনপির ৩ কর্মীকে আটক করে পুলিশ।  
 
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলছিল। সেখানে পুলিশ বাধা প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত ও কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা