ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুজনের মন্তব্যে ফুঁসছে শ্রীলঙ্কা, টুইটারে হুঁশিয়ারি জয়াবর্ধনের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১২:২৬

দাসুন শানাকার জ্বালিয়ে দেওয়া আগুনের উত্তাপ বাড়ছেই। বাংলাদেশি বোলারদের তুচ্ছ করে লঙ্কান অধিনায়কের দেওয়া বিতর্কিত মন্তব্যের জের ধরে দুই পক্ষের মধ্যে কথার লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। সবশেষ এই বাকযুদ্ধে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

আফগানিস্তানের সঙ্গে বাজেভাবে হারার পর সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন শানাকা। বাংলাদেশে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই এবং আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকেই তার সহজ প্রতিপক্ষ মনে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি।

শ্রীলঙ্কার অধিনায়কের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় মাঠে জবাব দেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে শানাকার জ্বালিয়ে দেওয়া আগুনে সত্যিকার অর্থে ঘি ঢেলেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর এবং সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের বাঁচামরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব-মুস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।’

সুজনের এই মন্তব্য ক্ষুব্ধ হয়ে দেশটির ফিল্ডিং কোচ পিয়াল বিজেতুঙ্গা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এই মন্তব্য জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’

সুজনের সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ রিটুইট করে জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কার বোলারদের মাঠে নিজেদের ’ক্লাস’ দেখানোর সময়। এছাড়া ব্যাটসম্যানদেরও মাঠে নিজেদের জাত চেনানোর এটাই মোক্ষম সময়।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক