ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

পঁচা বাসি খাবার মজুদের দায়ে ২০,০০০ টাকা জরিমানা গুনতে হয়েছে হোটেল আম্মাজান কে


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ২:৭
অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি খাবার মজুদের কারণে করোনা মহামারীর মধ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত দুলারহাটের আম্মাজান হোটেলকে ভোক্তা অধিকার আইনের ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত দুলারহাট বাজারের বিভিন্ন হোটেল ও মাছ বাজারে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
 
বাইরে ফিটফাট, ক্রেতাদের বসার স্থানও পরিচ্ছন্ন। তবে অন্দরমহলের চেহারা ভিন্ন। রান্নাঘরে কটু গন্ধ, ফ্রিজে পচা-বাসি খাবার, মেঝেতে আবর্জনা। এমন অবস্থায় ভোক্তাদের আস্থায় থাকা আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজ সোমবার (৫ জুলাই) জরিমানার কবলে পড়ে। ভেজালবিরোধী অভিযানে বেলা সাড়ে ১১টার দিকে ম্যাজিস্ট্রেট হোটেলটির রান্নাঘরে ঢুকে দেখেন চরম অস্বাস্থ্যকর পরিবেশ। তখন ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মালিক ও ম্যানেজারকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে।
 
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ‍এবং বিজিবি মোবাইল টিমের সহযোগিতায় দুলারহাট বাজারের কাপুড়িয়া পট্টিতে অবস্থিত আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে ছুটে আসেন মালিক আবদুল জলিল মিয়া। তবে পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
 
ম্যাজিস্ট্রেট এ সময় রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে প্রস্তুত করা খাবারের পাশাপাশি বিভিন্ন মালপত্র পর্যবেক্ষণ করেন। দেখা যায়, রান্নাঘরের মেঝে নোংরা-আবর্জনাপূর্ণ। অপরিচ্ছন্ন জায়গাতেই রাখা হয়েছে বিভিন্ন প্রস্তুত করা বিভিন্ন খাবার। সবকিছু মিলিয়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
 
হোটেলটির মালিক আবদুল জলিল মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি তো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। স্টাফরা কিছুটা নোংরা করেছে। এখন শাস্তি তো পেতেই হবে।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত