ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:৫৫

সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর)  ওএমএসের আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ খান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ খান জানান, উপজেলায় দুই  জন‌ ডিলারের মাধ্যমে  সপ্তাহে ৫ দিন করে উক্ত দরে চাল বিক্রি করা হবে। ডিলাররা হলেন উপজেলার ফুলতলা রোডের  ইউসিবি ব্যাংকের সামনের জমসেদুল ইসলাম ও নতুন থানা ভবনের সামনের  জিসু চন্দ্র দেব। প্রতিদিন ডিলার প্রতি ২ টন করে মোট ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে। এতে প্রতিদিন ৫ কেজি করে ৮০০ জন চাল কিনতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন