সরকার দেউলিয়া হয়ে গেছেঃ নোমান
বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই তারা এখন বেসামাল অবস্থায় আছে। জনগণের উপর তাদের কোন আস্থা নেই, তাই তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। তাই সরকারের মন্ত্রীরা কখনো ভারতের কাছে, কখনো পুলিশের কাছে, আবার কখনো তাদের অনুগত নির্বাচন কমিশনারের উপর নির্ভর করে পুনরায় ক্ষমতাকে কুক্ষিগত করার নীল নকশা করছে।
বুধবার বিকেলে উত্তর জেলা বিএনপির নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মূখস্থ মাঠে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণের উপর। লিটার প্রতি ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবার মাত্র পাঁচ টাকা কমানোর মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করছে। আব্দুল্লাহ আল নোমান বলেন দমন পীড়ন যত বাড়বে ,আন্দোলন তত জোরদার হবে।
রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভর করে ক্ষমতাকে রক্ষা করা যাবে না। সরকার যখন দেউলিয়া হয়ে যাবে তখন কোনো সরকার বাহিনী কিংবা বিশ্বস্ত আমলারাও সরকারের সাথে থাকবে না। সুবিধা ভোগীরা তখন হয়ত পালিয়ে যাবে, না হয় তাদের দূর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করবে। তিনি বলেন বিএনপি বর্তমানে অতীতের যে কোন সময়ের চেয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও সুসংগঠিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, রাস্তায় সক্রিয় ভুমিকা রাখতে হবে। আওয়ামী লীগের নেতারা কোথায় শেল্টার নিবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। একদফার আন্দোলনে নেতা কর্মী ও জনগণকে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান ।
সভাপতির ভাষণে গোলাম আকবর খোন্দকার বলেন, সরকারের অত্যাচারে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পেছনে যাওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম উত্তর জেলাসহ সারাদেশে বিএনপির নেতা কর্মীরা প্রস্তুত। বিএনপির নেতা কর্মীরা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ধর্মবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উদয় কুসুম বড়ুয়া।
যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও নুর মোহাম্মদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম , অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার , শাহীদুল ইসলাম চৌধুরী, সেলিম চেয়ারম্যান,আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, মহিউদ্দিন,মোবারক হোসেন কাঞ্চন, আলমগীর ঠাকুর, আবু আহমেদ , এজাহার মিয়া, হাসান মোহাম্মদ জসিম , গিয়াস চেয়ারম্যান, ইফতেখার উদ্দিন খান,মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধূরী, মেহেরুন্নেসা নার্গিস মোঃ ছিদ্দিক,এইচ এম নুরুল হুদা, খোরশেদ আলম, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি।
এমএসএম / এমএসএম
মাতলামির অভিযোগে যশোরে এক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড
বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীসহ ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা
বাগেরহাটে ব্যাংকার কল্যান ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন
নোয়াখালীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ
কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হামলায় নিহত আহমেদ আলী: দাফন সম্পন্ন
ভুয়া বিল-ভাউচারে উধাও সাড়ে ৫ লাখ টাকা
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার
গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২
ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ
কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ
Link Copied