ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ৪:২৩

অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন পাবনার শহীদ এম. মুনসুর আলী কলেজের কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকগণ। পাবনার শহীদ এম. মুনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ খানের বিরুদ্ধে এ কর্মসূচি পালিত হয়। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা। পাশেই শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থী-অভিভাবকদের ব্যানারে পালিত হয় মানববন্ধন ও বিক্ষোভ।

কর্মসূচিতে অংশ নেয়া কর্মচারিরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে পদে রযেছেন। তিনি ৬ মাসের  বেশি সময় ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেন না অথচ বছরের পর বছর ধরে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পাঠিয়ে স্বেচ্ছায় অথবা গভর্নিং বডির মাধ্যমে পদত্যাগ করতে বলা হয়েছে। এই চিঠিকেও তিনি তোয়াক্কা না করে পদ ধওে রেখেছেন।

তারা বলেন, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত কোনও পত্র বা আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে গৃহিত হয় না, ফলে কলেজের কর্মকর্তা ও কর্মচারিদেও বেতন-ভাতা এবং ৪১ জন শিক্ষকের পদোন্নতি আটকে আছে। আমরা এই অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষেও স্বেচ্ছাচারিতার কারণে মানবতার জীবন-যাবন করছি। এছাড়াও তিনি কলেজে নিয়মিত আসেন না। গুটি কয়েক শিক্ষক তার অনৈতিক সুবিধা নিয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের দাপটে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থী আতঙ্কে থাকেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের কলেজে আগে নিয়মিত ক্লাস-পরীক্ষা হতো। কিন্তু সম্প্রতি সময়ে আমাদের  তেমন ক্লাস-পরীক্ষা হয় না। কলেজের সামগ্রিক ফলাফল ভয়াবহ। ক্যাম্পাসের ভেতর বহিরাগতরা প্রবেশ করে শিক্ষার্থীদের হয়রানি করেন। কলেজের মাঠ যেন গরু-ছাগলের অভয়াশ্রম। আমাদের নিয়মিত অধ্যক্ষ নেই, আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষও আসেন না। ফলে এসব দেখার কেউ নেই।’

জাতীয় চার নেতার একজন শহীদ এম. মুনসুর আলী। ফলে কলেজের সুনামের সঙ্গে তার নামটিও জড়িত। ফলে মহান এই জাতীয় নেতার সম্মান রক্ষার্থে কলেজের এমন পরিস্থিতি মোটেও কাম্য নয়। অতিদ্রুত কলেজটি জাতীয়করণ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের মাধ্যমে শিক্ষা সুষ্ঠু পরিবেশ তৈরির জোর দাবি জানিয়েছেন তারা।

এসব কর্মসূচিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এই এইচ এম গোলাম মোস্তফা কামাল, ভূগোল ও পরিবেশের বিভাগীয় প্রধান আল-আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ঈসমাইল হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মাকসুদা আক্তার, প্রধান অফিস সহকারী রেজাউল ইসলাম, মিরাজুল ইসলাম, এমএলএস ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ খান বলেন, আমাদের গুটি কয়েক কর্মচারিরা কারো উস্কানিতে এসব কর্মসূচি পালন করছেন। আর শিক্ষকদের দাবিগুলো ঠিক নয়, আমার বিরুদ্ধে দেয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠির বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি, সেটি এখনও নিষ্পত্তি হয়নি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন