সাটুরিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে অভিনব প্রদ্ধতিতে পুনরায় ওই মিটার বিক্রি করা সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন সাটুরিয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম।
গ্রেফতাররা হলো- মো. বকুল হোসেন, নাজমুল হাসান সীমান্ত, কাইয়ুম ও মো. মাসুদ রানা। বৃহস্পতিবার (১ সেপ্টেস্বর) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ভাস্কর সাহা জানান, বর্তমান সময়ে সাটুরিয়া উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলায় বৈদ্যুতিক মিটার ছুটির ঘটনা ঘটেছে। এই চক্রটি মিটার চুরি করার পর তাদের একটি মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার রেখে যায়। পরে তাদের নাম্বারে যোগাযোগ করতে বলে, এবং তাদের দেওয়া শর্তে টাকা পরিশোধ করলে পুনরায় মিটার ফেরত দিযে যায়। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করলে গত ২৩ আগস্ট তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির দেওয়া বিকাশ নাম্বারে রেজিস্ট্রেশকৃত ওই সিমের মালিক সজীব হোসেন নামের এক ব্যক্তিকে বগুড়া জেলার থেকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ।
কিন্তু সজীব এঘটনার সাথে জড়িত ছিল না। তবে তার দেয়া তথ্যানুসারে ঘটনার সাথে জড়িত একই জেলার বকুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জেলা থেকে অন্য তিন সদস্যকে গ্রেফতার করে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে বকুল হোসেন ও নাজমুল হাসান সিমান্ত বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। এরপর গত ৩১ আগস্ট মো. মাসুদ রানাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতো বিভিন্ন সময়ে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার গুলো উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied