ক্ষমা চাইতে গিয়েও বিতর্কে আমির খান
‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির ১৫ দিন পর আমির খান প্রোডাকশনস থেকে একটি ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করা হলো। জৈনদের পবিত্র পরবের পরয়ুশনের (এই সময়ে জেনে বা নে জেনে করে থাকা ভুলে ক্ষমা চাওয়া হয়) শেষ দিন অর্থাৎ সম্বতসরিটি ভিডিওটি পোস্ট ককরা হয় । স্ক্রিনে লেখার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে একটি ভয়েসওভারও। সেই ভিডিওতে থাকা কয়েকটি ভুলই এখন চর্চার বিষয়।
ভিডিওর ৪ সেকেন্ডে যখন শোনা যাচ্ছে, ‘হাম সব ইনসান হ্যায়’, মানে ‘আমরা সবাই মানুষ’, তখন স্ক্রিনে ইনসান বানানটাই ভুল। লেখা রয়েছে ইনসেন, যার অর্থ করলে দাঁড়ায় পাগল বা কাণ্ডজ্ঞানহীন। সঙ্গে ক্ষমা চাওয়ার ভিডিওতে ব্যবহার করা হয়েছে আজব আজব ইমোজি। যা সেটাকে কষ্টের না করে হাস্যকর করে তুলেছে।
একদম শেষেও হয়েছে ভুল। ভয়েসওভারে চাওয়া হচ্ছে ক্ষমা, তবে সেখানে লেখা হলো শমা। এই ভুলগুলো দেখেই চোখ কপালে উঠেছে নেটপাড়ার। প্রশ্ন উঠেছে, প্রায় চার বছর ধরে একটা বাজে ছবি বানানোর ধৈর্য যদি টিমের থাকে, তাহলে কেন প্রুফ চেক করার সময় নেই।
সঙ্গে সেই ‘ক্ষমা চাওয়া’ গলাটা, যেটা ব্যবহার করা হয়েছে ভয়েসওভারে, তা শাহরুখ খানের নকল করে করা বলে দাবি। এমনকি, ব্যাকগ্রাউন্ডেও বাজছে শাহরুখ খানের ‘কাল হো না হো’সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক।
তাদের উৎসবের দিনে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ দেখে খচে লাল জৈনরাও। তারা ভিডিওটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি, এভাবে ক্ষমা চাওয়া মানে মানুষের অপমান করা বলেও তাদের দাবি। যেখানে লেখার গুণগত মানই যাচাই করা হয়নি।
গত ১১ অগস্ট মুক্তি পায় আমির খানের ‘লাল সিং চাড্ডা’। প্রায় ১০০ কোটি বাজেটের এই ছবি থেকেএ পর্যন্ত আয় ৬০ কোটি টাকা। বিদেশি মিডিয়ায় সিনেমা প্রশংসিত হলেও ভারতীয় দর্শক সিনেমাটিকে বিরক্তিকর বলেছে। ছবিতে আমির খানের সঙ্গে আছেন কারিনা কাপুর খান।
প্রীতি / প্রীতি
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা