ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে সাবেক ভারপ্রাপ্ত সম্পাদককে ছাড়াই হচ্ছে সম্মেলন, সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির আক্ষেপ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১-৯-২০২২ বিকাল ৫:৩৬

আগামী ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।

সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর পর ৩ সেপ্টেম্বর শনিবার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর প্রমুখ। 

বক্তারা আরো বলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন মাহফুজুর রহমান কালাম। সোনারগাঁও আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল তাকে অব্যাহতি দিয়েছে। যদিও এ অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমরা চাইলেও তাকে নিয়ে সম্মেলন করতে পারছি না। সম্মেলনে তিনি অংশ নিতে পারছেন না। এটা আমাদের জন্য কষ্টের। আশা করি সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য নেত্রী নতুন কোনো সিদ্ধান্ত নেবেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান