ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বিএনপির ৫০১ নেতাকর্মীর নামে পুলিশের মামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১১:৫৬
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি কাজে বাধা, আক্রমণ ও ভাংচুরের ঘটনায় নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাধন চন্দ্র দেব নাথ বাদী হয়ে নাঙ্গলকোট আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াসহ বিএনপি ও জামাতের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী।
 
মামলার আসামিরা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন ছোট নয়ন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, সাবেক মক্রবপুর ইউপির চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কলিম উল্ল্যাহ, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সেলিম জাহাঙ্গীর মন্টু।
 
নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী বলেন, গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে তাণ্ডব চালিয়েছেন। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালান। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, উপপরিদর্শক সাধন চন্দ্র দেবনাথসহ ৪ পুলিশ সদস্য আহত হন। ভাংচুর করা হয়েছে আমাদের সার্কেল এএসপি স্যারের গাড়ি।
 
তিনি আরো জানান, এ ঘটনায় গত বুধবার (৩১ আগস্ট) রাতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র দেবনাথ বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪৫০ জনের নামে মামলা দায়ের করেন।
 
উল্লেখ্য, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত বুধবার সকালে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে জড় হন। সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে পৌরবাজার রেলগেট ও লোটাস চত্বর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। শুরু হয় দুই দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া।
 
এ ঘটনায় পুলিশ ও স্কুল শিক্ষার্থীসহ উভয় দলের দেড় শতাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলিবর্ষণ করে। কয়েকটি টিয়ারশেল আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়ে। এতে অন্তত ২৭ শিক্ষার্থী আহত হয়।
 
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে ক্লাস করতে স্কুলে গেলে আরো ১৬ শিক্ষার্থী অসুস্থ হয় পড়ে। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্কুল ছুটি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত