বিতর্কিত ‘বিগ বস’-এর ঘরে যাচ্ছেন নুসরাত?
বিতর্কের অপর নাম যেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত জাহান। অন্যদিকে বহুল বিতর্কিত টেলিভিশন শো ‘বিগ বস’। এবার এই দুই বিতর্ক এক হতে চলেছেন! হিন্দি ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। আপাতত পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমটি নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলেননি। তৃণমূলের এই সাংসদ বলেন—‘এ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’
কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক বিতর্কের মুখে পড়েছেন নুসরাত। মূলত, এর শুরুটা হয় নিখিল জৈনকে বিয়ে করার মধ্য দিয়ে। পরবর্তীতে নায়ক যশের সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে তুমুল সমালোচনার জন্ম দেন। আর এই আগুনে ঘি ঢালেন অন্তঃসত্ত্বা হয়ে; কারণ তার সন্তানের বাবা কে তা পুরোপুরি গোপন রাখেন নুসরাত।
তবে সব বিতর্ক উপেক্ষা করে স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার করছেন নুসরাত। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। এবার ‘বিগ বস’ প্রতিযোগিতায় নাম লেখানোর খবরে আলোচনায় উঠে এলেন এই নায়িকা।
প্রীতি / প্রীতি
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা