ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গ্রাহকের হাজার কোটি টাকা মেরে লাপাত্তা প্রাইম ষ্টার মাল্টিপারপাস


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:২০

৪ হাজার গ্রাহকে জমানো প্রায় হাজার কোটি টাকা মেরে দিয়ে লাপাত্তা হয়েছেন নগরীর ইপিজেড এলাকার প্রাইম স্টার সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিঃ (রেজিঃ নং ১২১২০/১৪) চেয়ারম্যান মাকসুদুর রহমান (মাসুদ)সহ একটি   চক্র। বেশি লাভের লোভ দেখিয়ে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে গার্মেন্টস শ্রমিক, রিক্সাচালক, খেটে খাওয়া সাধারন শ্রমজীবি ও গৃহিনীসহ বিভিন্ন শ্রেনি পেশার গ্রাহকদের সঞ্চিত এই টাকা ফেরৎ পেতে ও প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথায় প্রতারনার শিকার প্রাইম স্টার সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে। 

মামনববন্ধনে বক্তারা বলেন ইপিজেড এলাকার সি.ই.পি জেড মোড়ের  প্রাইম টাওয়ার- ১ ভবনে সাধারণ শ্রমিজীবি মানুষদের বিপুল লাভের প্রলোভন ও আর্থিক স্বচ্ছলতার মিথ্যা সপ্ন দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে উপস্থিত রোকসানা আক্তার নামক এক গার্মেন্টস কর্মীর অভিযোগ করেন, ২ বছরেরও বেশি সময় ধরে তার জমানো ৭ লক্ষ টাকা এবং বিভিন্ন জন থেকে নেওয়া আরো ৩ লক্ষ টাকা তিনি এই সমবায়ে জমা দিয়েছেন। স্বামী হারা ৭ বছরের মেয়ে নিয়ে এখন পথে পথে ঘুরছেন বিচারের আশায়। হাওলাতে নেওয়া টাকার জন্য তাকে তাড়া করছেন পাওনাদাররা। তিনি আরো বলেন, এই টাকা না পেলে গলায় দড়ি দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না। 
তার মত আরো শত শত অসহায় গ্রহক বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে। সন্তানদের ভবিষ্যতের জন্য তিলে তিলে জমানো টাকা হারিয়ে পাগলপ্রায় এই খেটে খাওয়া মানুষগুলো।
'শ্রমিকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু ও মুক্তিযুদ্ধের অন্যতম অংশ' দাবি করে জাতীয়  শ্রমিক লীগ  চাঁন্দগাও থানার সাংগাঠনিক সম্পাদক ও উক্ত মানববন্ধনের সভাপতি মোঃ শাহজাহান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেটে খাওয়া মানুষদের অধিকার আদায়ের জন্য পাক বাহিনীর সাথে যুদ্ধে নেমেছিলেন। খেটে খাওয়া মানুষগুলোর ভোটে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ  জয়লাভ করছেন। এই অসহায় মানুষগুলোর পরিশ্রমের জমানো টাকা কেউ লুট করতে পারবে না। সে যত প্রভাবশালীই হোক না কেন। 
তিনি আরো বলেন, জাতীয় শ্রমিকলীগ গরীবের টাকা লুট কারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের সর্বত্র সহায়তা করবে।
প্রয়োজনে ঘামের বদলে রক্ত দিয়ে হলেও আমাদের হকের টাকা এই প্রতারক থেকে উদ্ধার করবো' বলে মন্তব্য করেন কর্মসূচির সঞ্চালক ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ চান্দগাঁও থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভুইঁয়া। গরীবের টাকা মেরে খেয়ে চলে যাবেন এই বাংলাদেশ নেই এখন আর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন। তিনি নিজ দলের নেতাদেরও ছাড় দেন না সেখানে এই মাকসুদুর রহমান (মাসুদ) যতবড় রাঘব বোয়াল হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। 
এসময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সকল ধরনের আইনি ও মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর। আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সদস্য আশরাফ হোসেন রোকন, নবগঠিত চট্টগ্রাম মহানগর  কমিটির সহ- সভাপতি মিজানুর রহমান বাপ্পি। এসময় তিনি দেশব্যাপী গ্রহক ঠকানো প্রতারক এমএলএম ব্যবসায় সরকারের আরো নজর দারির প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের  সহযোগীতা কামনা করেন তারা। 
উল্লেখ্য মাকসুদুর রহমান (মাসুদ) বাঁশখালী উপজেলার কেবি বাজার ৮নং ওয়ার্ডের অংশ চেচুঁরিয়া হাবিব সওদাগরের বাড়ির জামাল আহমদের পুত্র।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী