গ্রীষ্মকালীন শাক-সবজি রক্ষায় কৌশলী কৃষক
আমাদের সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে শাক-সবজির অবদান অনন্য। সবুজ শাক-সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থসহ অন্যান্য অনেক পুষ্টি উপাদান। পুষ্টিবিদদের মতে, একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্রাম সবুজ শাক-সবজি খাওয়া প্রয়েজন।
কৃষি একটি পরিবর্তনশীল বিজ্ঞান, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে কৃষককে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয়। তাই বৃষ্টির হাত থেকে গ্রীষ্মকালীন শাক-সবজি রক্ষায় কৃষক নতুন কৌশলে বেড-নালা পদ্ধতি প্রয়োগ করে লাল শাক, পুঁই শাক, সবুজ শাক, কলমি শাক উৎপাদন করে ব্যাপক লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে ২০-২২ দিন সময়ের মধ্যেই কৃষক তার জমি থেকে শাক-সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা উত্তর পাড়া গ্রামের কৃষক সরোয়ার হোসেন তার জমিতে বেড-নালা পদ্ধতি প্রয়োগ করে শাক-সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। বীজগুলো অঙ্কুরোদগম হয়ে লতায় পরিনত হয়েছে। হালকা বাতাসে মৃদু ঢেউয়ের মতো দোল খেলছে সবুজ শাক-সবজির কোমল ডাঁটা।
সরেজমিন কথা হলো ক্ষেতের মালিক কৃষক সরোয়ার হোসেনের সাথে। তিনি জানান, এই সময়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় জমিতে শাক-সবজি নষ্ট হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ২০ শতাংশ জমিতে বেড-নালা পদ্ধতি ব্যবহার করে ফসলকে রক্ষা করতে পেরেছি। সেখান থেকে যে পরিমাণ শাক-সবজি পাই তাতে ব্যাপক লাভবান হই। সেই ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ নিয়েই ৩য় বারের মত শাক-সবজি চাষ করে আসছি। এর আগেও ২বার শাক-সবজি বিক্রি করেছি। এখন আমার দেখাদেখি অনেকেই বেড-নালা পদ্ধতিতে শাক-সবজি চাষ শুরু করেছে। আমার ২০ শতাংশ জমিতে শাক-সবজি চাষে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা উৎপাদন খরচ হলেও উৎপাদিত শাক-সবজি বিক্রি করে পাওয়া যায় ১০-১২ হাজার টাকা।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক জানান, কৃষি একটি পরিবর্তনশীল বিজ্ঞান, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে কৃষককে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা স্থানীয় কৃষকদের বেড-নালা পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। এই পদ্ধতি প্রয়োগ করে কৃষক ব্যাপক সফলতা পেয়েছেন। এটি তারই বহিঃপ্রকাশ।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমরা নতুন নতুন কৌশল অবলম্বন করতে পরামর্শ দিচ্ছি। যারা আমাদের পরামর্শ অনুয়ায়ী কাজ করছেন, তারা শাক-সবজি চাষে ব্যাপক লাভবান হচ্ছেন।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন