ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার জয়ের পর বাংলাদেশকে জয়াবর্ধনের ‘খোঁচা’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:৪৭

এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হারলে টুর্নামেন্ট থেকে বাদ, জিতলে সুপার ফোর- এমন সমীকরণ সামনে রেখে মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সাবেকরা জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে। 

মূলত, আফগানিস্তানের কাছে হারের পর বাংলাদেশকে ‘হেয়’ করে বক্তব্য রেখেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। এরপরই শুরু হয় কথার লড়াই। আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল পরাজয়ের পর শানাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাদে বিশ্বমানের কোনও বোলার নেই।’

লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য নিয়ে মেহেদী হাসান মিরাজের হুঙ্কার ছিল, ‘মাঠে প্রমাণ হবে কে ভালো, কে খারাপ।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন। তার কাছে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আমাদের অন্তত মুস্তাফিজ এবং সাকিবের মতো বিশ্বমানের বোলার আছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।’ পাল্টা জবাবে লঙ্কান কোচ পিয়াল ভিজেতুঙ্গে বলেছেন, ‘শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না।’

সুজনের বক্তব্যের ভিডিও দেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি লঙ্কান ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনে। ম্যাচ শুরুর দিন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা জয়াবর্ধনে টুইটারের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর সময় চলে এসেছে এবং মাঠে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ দিতে হবে।’

ফল নিজেদের পক্ষে যাওয়ায় স্বস্তির বাতাস বইছে তার মনে। কথার লড়াইয়েও নিজেদের যেন বিজয়ী ঘোষণা করলেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার ২ উইকেটের জয়ের পর তার টুইট, ‘খুব ভালো করেছ ছেলেরা। চাপের মধ্যেও এই ম্যাচ জেতার জন্য দারুণ লড়াই করেছ। বলা নিরাপদ যে এটা ছিল একটা বিশ্বমানের পারফরম্যান্স।’

 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়