রবীন্দ্রনাথকে কটাক্ষ, তাঁরই গান গেয়ে ফের বিতর্কে নোবেল
কিছুদিন আগে নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দুই দফায় আপত্তিকর মন্তব্য করেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। কদিন না যেতে সেই রবীন্দ্রনাথেরই গান শোনা গেল নোবেলের কণ্ঠে। বিশ্বকবির বিখ্যাত ‘আমার পরাণ যাহা চায়‘ গানটি গেয়েছেন তিনি। তাতেই ফের বিতর্কে এই গায়ক।
অনেকেই নোবেলের গানের প্রশংসা করেছেন। তবে পাশাপাশি তার মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটিজেন নোবেলের উচ্চারণে ভুলও ধরে লিখেছেন, ‘তোমাতে করিব বাস’-এর বদলে নোবেল গেয়েছেন ‘তোমাতে করিব বাঁশ’। এক অনুরাগী লিখেছেন, ‘কত সুন্দর কণ্ঠস্বর! ব্যক্তিত্বটা ঠিক রাখলেই হতো’।
আরেক নেটিজেন লিখেছেন, ‘সব হারিয়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই হার মানতে হলো? নোবেল তোমার শুভ বুদ্ধির উদয় হোক।’ অন্য একজন লিখেছেন, ‘নোবেল তুমি ভালো হয়ে যাও। কারণ তোমার কণ্ঠ, তোমার গান অসম্ভব সুন্দর, ভালো কিছু আশা করি তোমার ব্যক্তিত্বের কাছ থেকে।’
বিকৃত করে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে কিছুদিন আগে হিরো আলমকে ডেকে পাঠানো হয় ডিবি কার্যালয় থেকে। হিরো আলম সেখানে গিয়ে মুচলেকা দেন যে, তিনি আর কোনো দিন বিকৃত করে রবীন্দ্রসংগীত গাইবেন না।
সেই প্রসঙ্গ টেনে নোবেল ফেসবুকে লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নবী কিংবা দেবতা নয় যে তার গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক’।
এরপর সপ্তাহখানেক পর আরেকটি পোস্টে নোবেল লেখেন, ‘বাংলাদেশে রবীন্দ্র চর্চা বয়কট করা উচিত। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। উনি যখন আমাদের অধিকার রক্ষার জন্য কনডেম সেলে অত্যাচারের শিকার হচ্ছিলেন তখন ব্রিটিশদের চাটুকারিতা করে বিশ্বকবি বিন্দাস আমাদের রক্ত চুষে খাচ্ছিলেন।’
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নোবেলের এমন ধারাবাহিক আপত্তিকর পোস্টের জেরে তার নামে আইনি নোটিশ পাঠান চট্টগ্রামের একজন আইনজীবী। সাত দিন সময় দেওয়া হয় নোবেলকে। এই সময়ের মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয় ওই নোটিশে। অন্যথায় গায়কের বিরুদ্ধে সাইবার ক্রাইমের ধারায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
আইনি নোটিশ পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা সেই আপত্তিকর দুটি পোস্ট ডিলিট করে দেন নোবেল। এবার রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ গেয়ে পোস্ট করলেন ফেসবুকে। এভাবে ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছেন গোপালগঞ্জের ছেলে নোবেল। এর শেষ কোথায়? উত্তর অজানা।
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল