ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কালুখালীতে সরলতার সুযোগ নিয়ে ৮৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২-৯-২০২২ বিকাল ৬:১

রাজবাড়ীর কালুখালীতে সরলতার সুযোগ নিয়ে ৮৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সুবল কুমার দাস অরুফে সরোজ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সুবল কুমার দাস উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নবদীপ চন্দ্র দাসের ছেলে। সম্প্রতি তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন একই গ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে মোহোম্মদ মহসীন খান।

মাহোম্মদ মহসীন খান তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি জাতীয় রাজস্ব বোর্ডের অধিন কর্মরত থাকায় বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে আমার পদায়ন হয়। সুবল কুমারকে আমি আমার পিতার মত বিশ্বাস করে সরল মনে তার মাধ্যমে দীর্ঘ ৫ বছর যাবৎ আমার যাবতীয় কাজ করাই। বিনিময়ে তাকে প্রতিমাসে একটা পারিশ্রমিকও দেন। দির্ঘ ৫ বছর যাবৎ তাকে দিয়ে তার কাছ থেকে ক্রয় করা আমার বাড়ির জমি সহ আশপাশের বেশ কিছু জমি ক্রয়, জমি রেজিস্ট্রি এবং ক্রয়কৃত জমিতে একটি দুইতলা ভবন মির্মাণ করাই। তার কাছ থেকে ৩ হাজার একর জমি ক্রয় করি। পরে আমি জানতে পারি সরকারি জমি কবলা দলিল করে আমার কাছে বিক্রয় করেছে সে। মোহাসীন খান আরোও জানান, এসব দাবদ বিভিন্ন সময় আমি তার কাছে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা দেই।  সুবল কুমার আমার সরলতার সুযোগ নিয়ে ৫ বছরে প্রায় ৮৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। তাকে এই টাকা ফেরৎ দেওয়ার জন্য বলা হলে সুবল কুমারসহ স্থানীয় জোরু মন্ডল, সরিয়াত মন্ডল ও ইসলাম ফকির তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শণ করে।

এসব বিষয়ে মোহাম্মদ মহাসীন খান বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারাবর আইনগত সহায়তা কামনা করে একটি লিখিত অভিযোগ করেছে। 

এ বিষয়ে সুবল কুমার দাশ ওরফে সরোজের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বারাবর একটি লিখিত অভিযোগ করেছে। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছি। যেহুতু বিষয়টি প্রক্রিয়াধিন, সেহুতু আপনাদের সাথে আমি এ বিষয় নিয়ে আমি কোন কথা বলবো না।

এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

ছবি: সুবল কুমার দাসকে দিয়ে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মির্মাণ করা মোহাম্মদ মোহাসীন থান দুই তলা বাস ভবন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন