বাউফলে নাজিরপুর ইউপি উপ-নির্বাচনে জিততে ভরসা হলুদ পতাকা
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চশমা) এস.এম মহসিনের বাড়ি জুড়ে টানানো হয়েছে রহস্যময় হলুদ পতাকা। শুধু বাড়ি জুড়ে নয়, ওই প্রার্থীর প্রচারণার পোস্টারের সাথেও শোভা পাচ্ছে হলুদ রঙের ফিতা। নির্বাচনে জিততে প্রার্থীর এমন কাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায়, চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিনের বাড়ির চারপাশের বাউন্ডারি ওয়াল ও বাসভবনের ছাদে ২০/২৫টি হলুদ পতাকা টানিয়ে রাখা হয়েছে। এছাড়াও বাড়ির সামনের সড়কে প্রচারণার পোস্টারের সাথেও দেখা যায় হলুদ রঙের ফিতা।
এ ঘটনায় ইউনিয়ন জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কৌতূহলী মানুষজন ওই হলুদ পতাকা দেখতেও যাচ্ছেন।
স্থানীয় অনেকে বলছেন, চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিন কোন এক দরবারের পীরের মুরিদ। ওই পীরের পরামর্শে নির্বাচনে জয়ী হতেই এমন কাণ্ডকারখানা করছেন।
আরেক দল দাবি করছেন, ওই প্রার্থীর রাশির জন্য হলুদ রঙ শুভ। যার কারনেই তিনি হলুদকে শুভ শক্তি হিসেবে মানেন। এজন্যই তিনি বাড়ি ও পোস্টারের সাথে হলুদ রঙের কাপড় ব্যবহার করছেন। এছাড়াও প্রার্থী মহসিন অধিকাংশ সময় হলুদ রঙের টি শার্ট পড়েন।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সর্মথকেরা দাবি করছেন, নির্বাচনে প্রচার- প্রচারণায় মাঠে নেই চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিন। জনবিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এমন ঘটনা ঘটানো হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, গত ৭ফেব্রুয়ারি শেষ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার ১২ দিনের মাথায় মৃত্যু বরণ করেন তিনি। পরে ৬জুন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন অফিস। তফশিল অনুযায়ী গত ২৭জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামীলীগ নেতা জোবায়দুল হক রাসেলের ইভিএম নিয়ে বির্তকিত মন্তব্যের কারনে নির্বাচন স্থগিত করেন কমিশন। পরে গত ২৪ আগস্ট স্থগিতকৃত নির্বাচনের নতুন তারিখ আগামী ৬ সেপ্টেম্বর ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন (চশমা) ও চরমোনাই পীরের মনোনীত মো. জাকির হোসেন (হাতপাখা) সহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, প্রচার প্রচারণায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকেরা ভোটের মাঠ সরগরম রেখেছেন। প্রতিদিন উঠান বৈঠক, পথসভা করছেন নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক। এছাড়া ভোটের মাঠে প্রারণায় হাতপাখা প্রতীকের প্রার্থীর উপস্থিতি থাকলে মাঠে নেই অন্য প্রার্থীরা।
হলুদ পতাকা টানানোর বিষয়ে জানতে চাইলে এস.এম মহসিন বলেন, কারা এ পতাকা টানিয়েছেন তা তিনি জানেন না।
এবিষয়ে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন বলেন,‘ ইসলাম শান্তি প্রিয় ধর্ম। আমরা শান্তিতে বিশ্বাসী। কোন প্রার্থী যদি অসৎ উদ্দেশ্যে হলুদ পতাকা টানিয়ে থাকে তা ঘৃণিত কাজ।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, নির্বাচন আচরণ বিধিতে পোস্টারের সাথে অন্য কিছু ব্যবহার করার সুযোগ নাই। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে পারেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied