ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিল বঙ্গবন্ধুর পরিবার-বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৯-২০২২ রাত ১১:১০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, ক্রীড়া মানুষের শরীর ও মনোজগতকে প্রসারিত করে মানুষকে পূর্ণতা দান করে। একজন ক্রীড়াবিদই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে। আর এই জন্য এদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর পরিবার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে  মাদক আর প্রযুক্তির প্রবল আগ্রাসনে আমাদের যুবসমাজ দিনকে দিন ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে যাচ্ছে। যার ফলে আমাদের সমাজ ব্যবস্থায় একটি বিরূপ প্রভাব পড়ছে। সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু পরিবার শুধু দেশটাকে গড়ে তুলেনি ক্রীড়াঙ্গনকে বঙ্গবন্ধু পরিবার সাজিয়ে ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর দুই পুত্র শেখ কামাল ও শেখ জামালের অনন্য ভূমিকা অনস্বীকার্য। আর অন্যদিকে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে জিয়া পুত্র তারেক রহমান @ তারেক জিয়া, ছাত্রদের হাতে খেলাধুলার পরিবর্তে তুলে দিয়েছিল অস্ত্র, মরণ নেশা মাদক। তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাকে আফগান বাননোর জন্য। আজকের এই অনুষ্ঠান থেকে তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বীর চট্টলার মাটিতে আর কোন আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করতে দেওয়া হবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলা করা হবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া জগতের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ জামাল স্মরণে ২৩নং পাঠানটুলি ওয়ার্ড শেখ জামাল স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ও ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২৩ নং পাঠানটুলি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, আওয়ামী লীগ নেতা মোমিন উল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রাশেদুল আজিম রাসেল, স্বেচ্ছাসেকলীগ নেতা মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ ,শরীফুল  ইসলাম মাহী প্রমুখ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা  মো. রাজু, মো. নাসির,  স্বেছাচাসেবক লীগ নেতা মোর্শেদ আলম, ছাত্রলীগ নেতা  সাদাফ খান, খালেদ মাসুদ, জাহিদ হাসান সাইমুন,আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন  সাজেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী