মাতৃত্বকালীন ফোটোশ্যুটে বিপাশার চমক
সময় বদলেছে, তাই সামনে আসছে তারকাদের মাতৃত্বকালীন সৌন্দর্যের ছবি। পশ্চিমে যদিও অভিনেত্রীরা প্রায়ই অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরাবন্দি হন। এবার সেই ধারাতে নিজেদের এগিয় নিচ্ছে বলিউডও। এবার এই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী হবু মা বিপাশা বসু।
বৃহস্পতিবার (১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবি। সপ্তাহ দুয়েক আগেই স্বামী করণ গ্রোভারের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের সুখবর জানান বিপাশা।
মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ঝলকে বিপাশার পরনে ছিলো, কালো নেটের গাউন, স্পষ্ট দেখা যাচ্ছে স্ফীত উদর। পিছনে কালো ওড়না উড়ছে। মুখে হালকা হাসি, খোলা চুল আর হালকা মেক আপের মধ্যে দিয়েও স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা।
আর সেই ছবির নীচে বিপাশা লিখেছেন, দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা কঠিন। একই সময় হবু মায়েদের জন্য অভিনেত্রীর বার্তা, নিজের শরীরকে ভালবাস।
নেটাগরিকরা বলছেন, ৪৩ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা।
২০১৫ সালে ভুতুড়ে ছবি ‘অ্যালোন’-এর সেটে একাকিত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-করণ। এক বছর জমজমাট প্রেম, ২০১৬-এ বিয়ের পিঁড়িতে, তার পরেও বরাবরই চর্চায় রয়ে গিয়েছে তাদের অটুট ভালবাসার কাহিনি। তা এবার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। বিয়ের প্রায় ৬ বছর পরে মা হচ্ছেন অভিনেত্রী। তবে কবে আসবে নতুন সদস্য, সে বিষয় কোনও আভাস দেননি বিপাশা।
সূত্র: আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা