ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

টেনিসকে বিদায় জানালেন সেরেনা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১১:১৯

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে গেলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের ফল ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর পক্ষে ৫-৭, ৭-৬, ৬-১। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে বিদায়ের সাথে সাথেই সেরিনার টেনিসজীবনও শেষ হলো। আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না তাকে। মার্গারেট কোর্টকে না ছুঁয়েই টেনিস কোর্টকে বিদায় জানালেন।

প্রতিযোগিতা শুরুর আগেই সেরেনা জানিয়ে দিয়েছিলেন, ইউএস ওপেনের পরেই অবসর নেবেন। নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সেরেনা জানান, টেনিস ও পরিবারের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিছুটা বাধ্য হয়েই অবসর নিচ্ছেন। বলেছিলেন, “এটা তো হওয়া উচিত নয়। আমি যদি পুরুষ হতাম, তা হলে এ নিয়ে লিখতে হতো না। কারণ, তখন আমি খেলায় ব্যস্ত থাকতাম আর জিততাম। অন্য দিকে, পরিবার বড় করার জন্য যে শারীরিক শ্রম দিতে হয়, তা দিতেন আমার স্ত্রী।”

‘ভোগ’ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তার আগেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার টেনিস খেলোয়াড়। সেরেনা বলেছিলেন, “এটা আমার কাছে সব থেকে কঠিন সিদ্ধান্ত। আমি খেলা ছাড়তে চাই না। কিন্তু সেই সাথে এটাও বলব যে আমি ভবিষ্যতের জন্য তৈরি।” সেরেনার এই কথার পরেই জল্পনা ছড়ায়, তবে কি এবার টেনিস দুনিয়াকে বিদায় জানাতে চলেছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক?

এত দিন ধরে তাকে ভালোবাসা দেয়ার জন্য দর্শকদের আগেই ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। সেরেনা বলেছিলেন, “সবার কাছে এত বছর ধরে যে ভালোবাসা পেয়েছি তা কথায় প্রকাশ করতে পারব না। এত এত সুন্দর জয়ের মুহূর্তে আপনারা আমার পাশে থেকেছেন। এই দিনগুলোর জন্য মন খারাপ করবে। আমার মধ্যে যে মেয়েটা টেনিস খেলত সেই মেয়েটার অভাব বোধ করব।”

স্বামী অ্যালেক্সিস ও মেয়ে অলিম্পিয়ার সাথে আরো বেশি সময় কাটাতে চাইছেন সেরেনা। দ্বিতীয় সন্তান নেয়ার পরিকল্পনাও করেছেন। সেরেনা বলেছিলেন, “গত বছর আমরা আর একটা সন্তান নেয়ার চেষ্টা করেছিলাম। আমার চিকিৎসক জানিয়েছেন, আমরা চাইলে এখন সন্তান নিতে পারি। কিন্তু খেলার মধ্যে থাকাকালীন আমি অন্তঃসত্ত্বা হতে চাইছি না।”

সূত্র : আনন্দবাজার

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়