সুপার ফোরে আজ আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে আসর শুরু করেছিল লঙ্কানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে দারুনভাবে ঘুরে দাঁড়ায় শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে জিতে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় তারা। লঙ্কানদের হারানোর পর বাংলাদেশকেও হারায় আফগানিস্তান। তাতে তারা গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করে।
সুপার ফোরে আসা চারাটি দলই একে অপরের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে আফগানদের কাছে হারলেও, এই ম্যাচে আর ভুল করতে চায় না শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকতে চায় লঙ্কানরা।
এদিকে আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে মোহাম্মদ নবীর দল। তারই ধারাবাহিকতায় জয়েই চোখ আফগানিস্তানের।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ