উলিপুরে তিস্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিভাগীয় কমিশনার
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীবেষ্টিত বজরা ইউনিয়নের তিস্তার গর্ভে বিলীন হওয়া পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিস্তার তীব্র স্রোতে ভেঙে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। আকস্মিকভাবে ভেঙে যাওয়া তিস্তার পাড় পরিদর্শন শেষে অসহায় ১২৫ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন বিভাগীয় কমিশনার।
গত সোমবার (২৯ আগস্ট) রাত ১২টার পর থেকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা পশ্চিম পাড়ায় তিস্তার তাণ্ডবে কমিউনিটি ক্লিনিক, ঈদগাহ মাঠ, মসজিদ ও মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বসতভিটা তিস্তার গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন চলছে আরো বেশ কয়েকটি গ্রামে। পাঁচ শতাধিক বসতভিটা এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। এমনকি বজরা পশ্চিম পাড়া বেসরকারি মাদ্রাসা সরিয়ে নেয়া হয়েছে অন্যত্র। ভাঙনকবলিত এলাকার জনগণ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন।
বজরা সাদুয়া দামার হাট, সাতালস্কর ও পশ্চিম বজরা গ্রামে চার কিলোমিটার এলাকাজুড়ে তিস্তার ভয়াবহ ভাঙনে দিশেহারা ওই এলাকার মানুষ। বসতভিটা হারিয়ে তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। কোথায় যাবেন, কী খাবেন সে চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা বর্তমান কোনো উপায় না পেয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হলে নদীভাঙনের বিষয়টি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের নজরে আসে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম বজরা ভাঙনকবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়। নদীভাঙনে ভিটেমাটি হারা ২৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ১০০ পরিবারকে শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ধনিয়া, মরিচ ও হলুদের গুঁড়া বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা ও স্থানীয় ইউপি সদস্য এনামুল হক প্রমুখ।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied