ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশের ফিরলেন সাকিব বাহিনী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১২:১৫

হতাশায় ডুবিয়ে মাত্র তিন দিনেই এশিয়া কাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। টুর্নামেন্টের ছয় দলের মধ্যে সবার আগে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুবাইয়ে আর বেশিদিন থাকেনি বাংলাদেশ দল। একদিন পর শুক্রবার রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগার ক্রিকেটাররা। শনিবার সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে যায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

এদিকে দলের দেশে ফেরা নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ২৩ তারিখে দুবাইয়ে উড়াল দেয়ার সময় অবশ্য রিটার্ন টিকিট নিশ্চিত করে রাখা হয়নি। বৃহস্পতিবার দল হারের পর শুক্রবারের টিকিট ব্যবস্থা হওয়ায় উড়াল দেয় দল। যদিও এশিয়া কাপে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিলো টিম ম্যানেজমেন্টের।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়ে যায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ২ উইকেটের হার দেখে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে