রণবীর কাপুর আমার অনুপ্রেরণা : এনটিআর
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) হায়দ্রাবাদে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার একটি প্রচারনামূলক অনুষ্ঠানে ‘আরআরআর’ অভিনেতা জুনিয়র এনটিআর সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেন পরিচালক এস এস রাজামৌলি। যখন তিনি মঞ্চে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে যোগ দিয়েছিলেন, তখন এই তথ্য শেয়ার করেন তিনি।
রাজামৌলি বলেছেন, জুনিয়র এনটিআর ‘রকস্টার’ চলচ্চিত্রের রণবীরের গান হৃদয় দিয়ে অনুভব করেন। তিনি শেয়ার করেছেন কিভাবে এনটিআর মুম্বাইতে একটি গেট-টুগেদারে রকস্টারের একটি গান গেয়েছিলেন এবং রণবীরকে অবাক করে দিয়েছিলেন।
অনুষ্ঠানে এসএস রাজামৌলি বলেন, “আমরা ‘আরআরআর’ প্রচারের জন্য মুম্বাইতে ছিলাম। এক রাতে আমাদের একটি পূনর্মিলনী ছিল। তাই আমরা টিভিতে রকস্টারের গান বাজানো শুরু করি। তারাক (এনটিআর) টিভিতে চলা গানের পাশাপাশি গানটি গাইতে শুরু করেন। রণবীর একেবারেই হতবাক হয়ে গিয়েছিলেন। এটা হিন্দিও নয়, এটা কিছুটা কাশ্মীরি হিন্দি। আমি নিজেও গানের লাইনগুলো জানি না এবং তারাক মন দিয়ে গান গাইছিল। রণবীর বেশ অবাক হয়েছিল। আমরা স্পষ্টতই অবাক হইনি কারণ আমরা জানি তারাকের কি ধরনের প্রতিভা রয়েছে।
এ প্রসঙ্গে জুনিয়র এনটিআর নিজেও বলেছেন যে, রণবীর কাপুরের ‘রকস্টার’ তাঁর প্রিয় সিনেমা। তিনি আরো বলেন, ‘একজন অভিনেতা আছেন যার সঙ্গে আমি সত্যিই যুক্ত এবং তিনি হলেন রণবীর। তাঁর প্রতিটি সিনেমাই আমাকে একজন অভিনেতা হিসেবে অনুপ্রাণিত করেছে এবং আমার সবচেয়ে প্রিয় হল ‘রকস্টার’। তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আমি সত্যিই রণবীরকে অনেক বেশি পছন্দ করি। আমার নিজের শহর হায়দ্রাবাদে আজ তাঁর সঙ্গে একটি মঞ্চ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। ’
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই