রাজধানীতে হেরোইনসহ গ্রেফতার দুই
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন- মাসুদ রানা ও মো. জাহিদুল ইসলাম। সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, শুক্রবার রাতে শেরেবাংলা নগর থানার পরিকল্পনা মন্ত্রণালয় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে হেরোইন নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২ নম্বর গেইটের বিপরীত পাশে ময়না খাবার হোটেলের সামনে চেকপোস্ট তেরি করে প্রাইভেটকার তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে আসলে থামানের সিগনাল দিলে গাড়টি না থামিয়ে পালানোর চেষ্টাকালে মাসুদ ও জাহিদুলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরেই রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এছাড়া আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
প্রীতি / প্রীতি
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি