কমডোর পদে পদোন্নতি পেলেন ক্যাপ্টেন মাহবুব
ক্যাপ্টেন থেকে পদোন্নতি পেয়ে কমোডর পদ লাভ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন এম মাহবুবুর রহমান @ মাহবুব (ই),পিএসসি বিএন। গত ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিনি এই পদে পদোন্নতি প্রাপ্ত হন। শনিবার (৩ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান গত ১০ জানুয়ারী ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন এবং ১ জুলাই ১৯৯৫ সালে ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। কম্পিটেন্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইঞ্জিনিয়ার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
ক্যাপ্টেন মাহবুব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) হতে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালয় হতে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন। চাকুরী জীবনে তিনি বিভিন্ন স্টাফ ও প্রশিক্ষণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাটি বানৌজা শহীদ মোয়াজ্জেমের ট্রেনিং কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এ মহাব্যবস্থাপক (প্রোডাকশন) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিঃ এ মহাব্যবস্থাপক (জাহাজ নির্মান) হিসাবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি জাতিসংঘ মিশনে মিলিটারি অবজারভার হিসাবে জর্জিয়াতে এবং জাতিসংঘের শান্তি রক্ষী কন্টিনজেন্টের সদস্য হিসাবে সাউথ সুদানে নিয়োজিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে যোগদানের পূর্বে তিনি পরিচালক প্রকৌশল হিসাবে বাংলাদেশ কোষ্টগার্ড সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।
ব্যাক্তিগত জীবনে নাহার উন কাউসার তার স্ত্রী এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক-জননী। অবসরে তিনি বই পড়া, সাঁতার কাটা এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। কমডোর মাহবুব গত ২১ নভেম্বর ২০২১ তারিখে চট্টগ্রাম বন্দরে সদস্য(প্রকৌশল) হিসাবে যোগদান করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ