করবস্থানের কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ
মানিকগঞ্জের শিবালয়ে কবরস্থানের উন্নয়ন প্রকল্পের কাজ না করেই প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, শিবালয়ের শশীনারা গ্রামে শশীনারা জনাব আলী কবরস্থানের নামে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে দেড় লাখ টাকা বরাদ্দ আসে। এ প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও ৩০ আগস্ট পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে কাজ না করেই উন্নয়ন প্রকল্পের ওই টাকা উত্তোলন করা হয়েছে। টিআর কর্মসূচির নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা থাকলেও কোনো ধরনের নিয়ম-নীতি না মেনেই পারিবারিক কবরস্থানের কমিটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে হাত করে প্রকল্পের সম্পূর্ণ বিল উত্তোলন করে।
এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উথলী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্বাস আলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা কাজ না হওয়ার অভিযোগের সত্যতা পান। এ সময় শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় প্রকল্প বাস্তবায়ন কমিটিকে ১৫ দিনের সময় বেঁধে দেন কাজটি সম্পন্ন করতে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মানিক জানান, গ্রামের সার্বজনীন কবরস্থানের জায়গায় পরিবারিক কবরস্থানে এ বরাদ্দ আনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। আমাদের গ্রামের যে কবরস্থান আছে সেখানে বরাদ্দ না দিয়ে পারিবারিক কবরস্থানে বরাদ্দ দেয়ায় আমাদের গ্রামের কবরস্থানের উন্নয়নে ব্যাঘাত ঘটছে বলে তিনি মনে করেন।
অভিযোগের বিষয়ে প্রকল্পের সভাপতি বলেন, আমরা অনেক কষ্ট করে বরাদ্দটি আনি। কাজ করতে দেরি হয়েছে, আমরা আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করব।
উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্বাস আলী বলেন, এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাই ভালো বলতে পারবেন। পারিবারিক কবরস্থানে যদি সরকারি টাকায় উন্নয়ন হওয়ার বিধান থাকে, তাহলে প্রকল্পটি ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আইনে যেটা আছে সেটাই হবে।
মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার বলেন, আমার নির্বাচনী এলাকা এটি। এই লোক মাঝে মাঝে বিভিন্ন দফতর থেকে বরাদ্দ আনেন। কিন্তু কাজ না করেই টাকা হাতিয়ে নেন। শশীনারা জনাব আলী নামে আমাদের গ্রামে কোনো কবরস্থান নেই। এটা ভুয়া একটা প্রকল্প। যে কবরস্থানটি শশীনারা জনাব আলী কবরস্থান দেখানো হয়েছে, তা তাদের পারিবারিক কবরস্থান। এখানে মাত্র দুটি কবর আছে। পারিবারিক কবরস্থানে সরকারি বরাদ্দ কিভাবে হয় এটা বুঝতে পারলাম না। ওই কবরস্থানে মাত্র দুটি কবর রয়েছে।
শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় বলেন, আমি প্রকল্প বরাদ্দ পাই ২৬ জুন আর আমি ২০০ টাকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে একটি চুক্তিনামা করে সম্পূর্ণ বিল দেই ৩০ জুন। যেহেতু বিশেষ বরাদ্দ এটি, তাই উনাকে বিলটি অগ্রিম দেয়া হয়েছে। আমরা সবাই প্রকল্পটি পরিদর্শন করেছি। তবে তখন কাজ শেষ হয়নি। তাই কাজটি শেষ করার জন্য তাকে ১৫ দিন সময় দেয়া হয়।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাকে অবগত করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এখানে কোনো অনিয়ম হয়ে থাকলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান
ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied